আমাদের সমৃদ্ধ ইতিহাস

ইসলামী শিক্ষার গৌরবময় যাত্রা

আমাদের গর্বিত অতীত

প্রতিষ্ঠার পর থেকে

কিছু কথা

 

"তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ বক্তি, যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়।" -আল কুরআন

 

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্

 

সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তা'য়ালার যিনি মানুষকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন শিক্ষার আলো জ্বালিয়ে। দুরূদ ও সালাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যাকে পাঠানো হয়েছে শ্রেষ্ঠ উম্মতের আলোকবর্তীকা রূপে। আল্লাহ সুবহানাহু তা'আলু বিষ্টির সেরা রুপে মানুষকে যে গুনটি দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন তা হল ইলম। ইলমের উৎস হল ওহী। আল্লাহ পাক মানুষকে এই ইলম দান করার জন্য ওহীর ধারক ও বাহক হিসেবে পাঠিয়েছেন শত সহস্র নবী ও রাসুল। নবী রাসুলদের এই ধারার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাঃ)। আর মহানবী (সাঃ) এর উপরেই আল্লাহ তা'আলা সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাযিল করেছেন। তাই আল কোরআন শিক্ষা করা সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল কোরআন অধ্যয়ণ করা, কোরআন জানা-বোঝার চেষ্টা করা, পৃথিবীর সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ। কারন এই কোরআনের মধ্যে রয়েছে মানুষের জীবন পরিচালনা পদ্ধতি, হেদায়েতের সঠিক পথ এবং এই কোরআন শিক্ষাকারীর মা-বাবার জন্য মহান আল্লাহর নিকট রয়েছে সু-উচ্চ মর্যাদা। সুতরাং পৃথিবীতে এবং আখেরাতে চুড়ান্ত সফলতা অর্জন করতে হলে, এই কোরআনী শিক্ষার কোনো বিকল্প নেই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে নিজেদের জীবন এবং সমাজের সর্বস্তরে কোরআনের আলো ছড়ানোর তাওফীক দান করুন। আমীন

আরও জানতে চান?

আমাদের গ্যালারিতে আরও ছবি এবং স্মৃতিচারণ দেখুন